পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য রাশিয়া থেকে আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ ছাড় দেওয়ার অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এই আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালিতে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটার ফলে বাংলাদেশের সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। এই প্রেক্ষাপটে তিনি রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়ে অনুরোধ জানান। এর আগেও বাংলাদেশ এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছিল।
রিপোর্টারের নাম 



















