ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণ, আহত ২; জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিনের গ্রামের বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তার দুই ঘনিষ্ঠ ছাত্রদল নেতা আহত হয়েছেন। সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে গত মঙ্গলবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন কাঞ্চনা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিব ও শফিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় মো. মহসিন বাড়িতে উপস্থিত ছিলেন না।

মো. মহসিন মুঠোফোনে অভিযোগ করে বলেন, ‘রাত ১টা ১৫ মিনিটের দিকে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা আমার বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি চালায়। আমাকে না পেয়ে তারা আমার সহযোগীদের ওপর হামলা করে।’ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তবে, এই অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন বলেন, কোনো ঘটনা তদন্ত না করেই হুট করে জামায়াতে ইসলামীকে দোষারোপ করা সমীচীন নয়। এতে করে মূল অপরাধীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। জামায়াতে ইসলামী কোনো ধরনের হটকারী রাজনীতিতে বিশ্বাসী নয়, তাই এ ধরনের হামলার ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না বলে তিনি জানান।

সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণ, আহত ২; জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১১:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬