ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে কৃষিজমির গর্তে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো ফটিকগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) এবং সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই ছিল।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে লাবিব, ইমাদ ও জিসান গ্রামের কৃষিজমির একটি বড় গর্তে খেলা করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ জানান, ওই এলাকার জমির মালিক মাটি বিক্রি করার কারণে কৃষিজমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যায়। সাঁতার না জানা ওই তিন শিশু সেই পানিতে নামলে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

মৌলভীবাজারে কৃষিজমির গর্তে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬