ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রোমের অদূরে কাস্তেল গান্দোলফোয় নিজ বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এই আহ্বান জানান। উল্লেখ্য, পোপ লিও চতুর্দশ ক্যাথলিক চার্চের ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।

ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্টের প্রতি পোপের এই আহ্বান তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ বলেন, ‘আমি জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আশা করি, তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর পথ খুঁজছেন।’ পোপ আরও আশা প্রকাশ করেন যে, তিনি সহিংসতার মাত্রা কমিয়ে আনার কোনো উপায় খুঁজে পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ

আপডেট সময় : ১০:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬