ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ৮ জনের প্রাণহানি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জেবচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, জেবচিত শহরে ইসরাইলি বিমান হামলায় ওই দম্পতি প্রাণ হারান। এছাড়া নাবাতিয়ের পার্শ্ববর্তী কাফরা শহরে চালানো পৃথক এক বিমান হামলায় আরো দুজন নিহত হয়েছেন।

আলজাজিরার সূত্র অনুযায়ী, গত এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলা সম্পর্কে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করেই তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

লেবাননে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ৮ জনের প্রাণহানি

আপডেট সময় : ১০:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬