মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই নেতা এই অঞ্চলের সামরিক ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে, বেসামরিক নাগরিক হতাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়। তারা যত দ্রুত সম্ভব সংঘাত বন্ধের ওপর জোর দেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানান, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ রক্ষা করবে।
রিপোর্টারের নাম 



















