ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ১৪ বাংলাদেশি জেলে নিরাপদে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে পৌঁছান।

গত ২৮ মার্চ সকালে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। মিয়ানমার থেকে ফেরা এক জেলে জানান, তিন দিন আটক রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। রহিম উল্লাহ নামের একজন জেলে বলেন, ‘ফিরে আসতে পেরে খুব খুশি। কারণ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। ধরে নিয়ে যাওয়ার পর আমাদের ব্যাপক মারধর করা হয়েছে এবং কোনো খাবার দেওয়া হয়নি।’

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফেরত এসেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

আপডেট সময় : ১০:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬