ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পেয়েছেন তারা। তবে তিনি স্পষ্ট করেছেন যে, বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতার প্রক্রিয়া বর্তমানে চলছে না।
আরাগচি বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে, দুই দেশ কোনো আলোচনায় বসেছে। তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো নয়। আগে একবার চুক্তি (২০১৫ সালের পারমাণবিক চুক্তি) হলেও যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই ওয়াশিংটনের ওপর আমাদের আস্থা এখন শূন্যের কোঠায়। আমরা তাদের মধ্যে কোনো সততা দেখছি না।’
রিপোর্টারের নাম 



















