ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সম্ভাব্য স্থল অভিযানে ইসরাইলি বাহিনী অংশ নেবে না। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি কোনো স্থল হামলা চালায়, তবে ইসরাইলি সেনারা তাতে অংশ নেবে না। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, এই ধরনের অভিযানের দায়িত্ব সম্পূর্ণরূপে মার্কিন বাহিনীর ওপরই ছেড়ে দেবে তেল আবিব।
এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনেই নতুন করে সমালোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেলেও, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো অনুমোদন দেয়নি। এদিকে, যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং সতর্ক করেছে যে, মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের সম্মুখীন হতে হবে। সামরিক বিশ্লেষকরাও স্থল অভিযানকে ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল বলে সতর্ক করেছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ উল্লেখ করেছেন যে, ভিয়েতনাম যুদ্ধ দেখিয়ে দিয়েছে আকাশযুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হলে কী হতে পারে এবং ইরান যুদ্ধেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রিপোর্টারের নাম 



















