ইরানের প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত অবসানে তেহরানের সদিচ্ছা রয়েছে, তবে এর জন্য কিছু অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন যেন পুনরাবৃত্তি না ঘটে, তার নিশ্চয়তা থাকতে হবে। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই কথা জানান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চাইনি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা।’ অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তিনি আরও মন্তব্য করেন যে, মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে দাঁড়ালে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
রিপোর্টারের নাম 



















