ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

থাইল্যান্ডে আজ শুরু অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ, বাংলাদেশের মিশন শুরু

আজ বুধবার থেকে থাইল্যান্ডে পর্দা উঠছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক থাইল্যান্ডের। ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ ‘এ’ গ্রুপে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন। টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়াও, তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুটি দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে বাংলাদেশ ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, কারণ এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

সিনিয়র এশিয়ান কাপ খেলে এসেই অনূর্ধ্ব-২০ দল নিয়ে কাজ শুরু করেছেন কোচ পিটার বাটলার। সিনিয়র দলের অনেক খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ দলেও রয়েছেন, যারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপেও খেলেছেন। কোচ বাটলার মনে করেন, তাদের আগের টুর্নামেন্টের অভিজ্ঞতা এই বয়সভিত্তিক দলেও কাজে দেবে। তিনি বলেন, ‘সিনিয়র এশিয়ান কাপ শেষ করে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে অনেক তরুণ খেলোয়াড়ও এসেছেন, যাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা হবে। এখানে আসতে পারাটা তাদের জন্য অনেক বড় অর্জন।’ তিনি আশা করেন, এই টুর্নামেন্ট মেয়েদের জন্য একটি চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা হবে এবং তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে।

বাটলার আরও জানান, তিনি ১০ থেকে ১২ জন তরুণ খেলোয়াড়কে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলেন কারণ তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও কিছু ম্যাচে হারতে হয়েছে, তবে এই যাত্রায় অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় উঠে এসেছে। কোচ প্রত্যাশা করছেন, মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। তিনি বলেন, ‘সিনিয়রদের জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা আমাদের ভালো অবস্থানে রাখবে। আমরা ফলাফলের কথা চিন্তা না করে কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

থাইল্যান্ডে আজ শুরু অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ, বাংলাদেশের মিশন শুরু

আপডেট সময় : ১০:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬