ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে বিএনপির কপালে চিন্তার ভাঁজ

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং নানা ঘাত-প্রতিঘাতের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ। দলটির সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে বহু নেত্রী মনোনয়ন দৌড়ে নেমেছেন, যা প্রার্থী বাছাই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরের নেত্রীদের আগ্রহের কারণে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে চলছে গভীর চিন্তা-ভাবনা।

দলীয় সূত্রে জানা গেছে, রাজপথে সক্রিয় নেত্রী, মহিলা দল ও ছাত্রদল থেকে উঠে আসা নেত্রীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী নেত্রীরাও আলোচনায় রয়েছেন। অনেকে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৬ এপ্রিল কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, এবার মনোনয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক অবদান, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ত্যাগের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নারী নেতৃত্বের বিকাশ এবং তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ২০০৮ সালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া নারীদেরও অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে, প্রার্থীর দীর্ঘ তালিকা এবং তাদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণ বিস্তার: ফিলিস্তিনিদের উচ্ছেদ

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে বিএনপির কপালে চিন্তার ভাঁজ

আপডেট সময় : ১০:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬