ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জাম্বিয়াকে উড়িয়ে ৫-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রস্তুতির শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা আফ্রিকার দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে গোল উৎসবে মেতে ওঠেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। তাই এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনে নতুনভাবে দল সাজান তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন মেসি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে লিয়েন্দ্রো পারেদেসের পাস থেকে মেসির সহায়তায় গোল করেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিচু শটে গোল করে নিজের নামও স্কোরশিটে তোলেন অধিনায়ক মেসি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে সুযোগ করে দেন মেসি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এই ডিফেন্ডার। এরপর চাপের মুখে আত্মঘাতী গোল করে বসেন জাম্বিয়ার ডমিনিক চান্দা। ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান তরুণ ভ্যালেন্টিন বার্কো, জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল। পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় আর্জেন্টিনা, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাম্বিয়া মাত্র ৩টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে দারুণ এক জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণ বিস্তার: ফিলিস্তিনিদের উচ্ছেদ

জাম্বিয়াকে উড়িয়ে ৫-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

আপডেট সময় : ১০:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬