ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে অস্ত্রের মহড়া দেখা গেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

আহতদের মধ্যে সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল, মো. ফারুকের নাম জানা গেছে, তবে আরও অনেকে আহত হয়েছেন যাদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে প্রতি ট্রাক থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। জাতীয় নির্বাচনের পর এই চাঁদা আদায়ের দায়িত্ব নিয়ে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার গ্রুপের সঙ্গে নুর উদ্দিনের গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার চাঁদা তোলা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যা পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাক, বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে তারা বন বিভাগের এক কর্মকর্তাকেও মারধর করেছিলেন বলে জানা গেছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানিয়েছেন, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ আহত

আপডেট সময় : ১০:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬