মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক ‘পুনর্বিবেচনা করতে হবে’। স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, বছরের পর বছর ধরে ট্রিলিয়ন ডলার খরচ এবং বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার পরও যদি প্রয়োজনের সময় ন্যাটো জোটের ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি না পাওয়া যায়, তবে এর সার্থকতা কোথায়?
রুবিও আরও বলেন, ‘আমাদের এই জোটের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করার সময় এসেছে। দেখতে হবে এই জোট আমাদের দেশের স্বার্থ পূরণ করছে, নাকি এটি একটি একতরফা সম্পর্কে পরিণত হয়েছে।’ তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে রক্ষা করছে, কিন্তু যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়, তখন মিত্ররা ঘাঁটি স্থাপন বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় না। তিনি মনে করেন, এই প্রশ্নগুলো খুবই যৌক্তিক এবং এগুলো জিজ্ঞাসা করা প্রয়োজন। উল্লেখ্য, ১৯৪৯ সালে গঠিত ন্যাটো জোটের সদস্য সংখ্যা বর্তমানে ৩২ এবং এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।
রিপোর্টারের নাম 



















