ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান-সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনায় সাংবাদিককে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা দ্রুততম সময়ে অপহৃত সাংবাদিকের মুক্তি নিশ্চিত করতে কাজ করছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তিকে ইরাকি কর্তৃপক্ষ আটক করেছে, যিনি অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।’ ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করতে এবং অপহরণে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে। তবে, অপরাধী বা ভুক্তভোগীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অপহৃত সাংবাদিক শেলি কিটলসন আল-মনিটর, ফরেন পলিসি, পলিটিকো এবং বিবিসির মতো গণমাধ্যমে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন এবং মধ্যপ্রাচ্য থেকে প্রতিবেদন করতেন।
রিপোর্টারের নাম 



















