মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। স্থানীয় সময় বুধবার রাতে এই ভাষণ দেওয়া হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে লেভেট জানান, ‘ইরান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ এর আগে, গত ফেব্রুয়ারীর শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের সামরিক অভিযান শেষ হবে এবং ইরানিদের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করে। যদিও ট্রাম্প প্রথমে যুদ্ধ শেষ করার ব্যাপারে আশাবাদী ছিলেন, তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি এবং পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
রিপোর্টারের নাম 



















