মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ৫ হাজার ৩৭৫ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে। এই ঘটনায় ফারাবী ট্রেডার্সের মালিক আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২৫টি ব্যারেল থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, জব্দকৃত ডিজেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 



















