ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন যাত্রী নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন ক্রু সদস্য এবং ২৩ জন সাধারণ যাত্রী ছিলেন।
মন্ত্রণালয় আরও জানায়, মস্কোর স্থানীয় সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট পরিচালনা করছিল। বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি, তবে কোনো জীবিত যাত্রীর খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটিকে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। এএন-২৬ বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এগুলো মূলত মাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এই মডেলের একাধিক বিমান এর আগেও দুর্ঘটনার শিকার হয়েছে।
রিপোর্টারের নাম 



















