ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা এবং ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরও আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানিয়েছেন, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















