ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, দুজন বিএনপি কর্মী

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় নির্মিত একটি সাইক্লোন শেল্টার থেকে প্রায় দুই টন রড চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন সক্রিয় বিএনপি কর্মী বলে জানা গেছে।

বুধবার সকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ দিয়াশুর গ্রামের সুমন সরদার (মুনসুর সরদারের ছেলে) এবং একই গ্রামের ইব্রাহীম চৌকিদার (মৃত লুৎফর চৌকিদারের ছেলে)। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সম্প্রতি দিয়াশুর বাংলাবাজার এলাকার সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টার থেকে প্রায় দুই টন রড চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শেল্টার নির্মাণকাজের ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে সুমন ও ইব্রাহীমকে গ্রেপ্তার করে। স্থানীয় একাধিক সূত্রমতে, তারা বিএনপির সক্রিয় কর্মী।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মজিবর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, এই চুরির ঘটনার সঙ্গে এলাকার আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, দুজন বিএনপি কর্মী

আপডেট সময় : ০৯:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬