ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

লাক্স সুপার স্টারের ট্রফি নিখোঁজ: রহস্যের জট খুলবে কি গালা অনুষ্ঠানে?

বিখ্যাত ‘লাক্স সুপার স্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বা গালা অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে প্রতিযোগিতার ট্রফিটি নিখোঁজ হয়ে গেছে। সম্প্রতি উন্মোচন করা এই ট্রফিটি, যা স্বরোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি এবং এবারের বিজয়ীর প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছিল, একটি সুরক্ষিত স্থানে রাখা ছিল। নিয়মিত পরিদর্শনের সময় ট্রফিটি সেখানে না থাকায় বিষয়টি নজরে আসে।

লাক্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওসি হারুন এবং আরেফিন শুভ এই রহস্য উদঘাটনের দায়িত্ব নিয়েছেন। গালা অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন – নির্ধারিত সময়ের মধ্যে কি এই মূল্যবান ট্রফিটি উদ্ধার করা সম্ভব হবে?

এই রোমাঞ্চকর ঘটনার রহস্যের পর্দা উঠবে আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, যখন চ্যানেল আই-এর পর্দায় সম্প্রচারিত হবে ‘লাক্স সুপার স্টার’-এর গ্র্যান্ড ফিনালে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

লাক্স সুপার স্টারের ট্রফি নিখোঁজ: রহস্যের জট খুলবে কি গালা অনুষ্ঠানে?

আপডেট সময় : ০৯:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬