ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকের

বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল কী হয়েছে তা তিনি জানতে চান না, তবে আগামী দিনগুলোতে ভিন্ন চিত্র দেখা যাবে। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সিটি করপোরেশনকে নতুনভাবে সাজানো হবে। বরিশাল সিটি করপোরেশনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আর শুনতে চান না তিনি, বরং দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিসিসি প্রশাসক শিরীন আরও বলেন, বরিশাল প্রেসক্লাবের উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়া সাবেক মেয়র আহসান হাবিব কামাল এবং বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের অবদানও তিনি স্মরণ করেন।

তিনি প্রেসক্লাবকে শুধু সাংবাদিকদের নয়, সকলের তীর্থস্থান হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসক হিসেবে প্রেসক্লাবের উন্নয়নে সাধ্যমতো কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগরীর উন্নয়নে তাদের পাশে থাকার আহ্বান জানান।

এদিকে, বিকেলে বরিশাল সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে নগর উন্নয়ন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি বলেন, বরিশাল নগরীকে আধুনিক নগরীতে রূপান্তর করা হবে সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে। প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে চরম পরিবেশগত ও মানবিক বিপর্যয়

বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকের

আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬