জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার জাতীয় সংসদে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বৈঠকে উভয়েই চলমান বৈশ্বিক সংকট এবং নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























