ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কাবার ছায়া নেই! মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী আজ

আজ বুধবার পবিত্র কাবা শরিফের ওপর সূর্য সরাসরি অবস্থান করবে, যা এক বিরল মহাজাগতিক ঘটনার জন্ম দিচ্ছে। স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য ঠিক কাবার ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করায় পবিত্র এই স্থাপনার কোনো ছায়া দৃশ্যমান হবে না। বছরে দুবার এমন ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, যখন সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় অবস্থান করে, তখন কাবার ছায়া সম্পূর্ণ বিলীন হয়ে যায়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই বিশেষ মুহূর্তটি কিবলার দিক নির্ণয়ের জন্য অত্যন্ত কার্যকর। যারা কিবলার সঠিক দিক জানতে আগ্রহী, তারা একটি সমতল স্থানে লাঠি বা খাড়া বস্তু স্থাপন করে সূর্য ও ছায়ার দিক অনুসরণ করে নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার: রাজনীতির স্থির পুকুরে নতুন ঢেউ

কাবার ছায়া নেই! মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী আজ

আপডেট সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬