ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেজা’য় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) তাদের সাংগঠনিক কাঠামোর আওতাধীন বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার প্রোগ্রামার পদে একজন, সহকারী পরিচালক পদে ১৭ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ২ জন এবং উপসহকারী প্রকৌশলী পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার প্রোগ্রামার পদের বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০ টাকা। সহকারী পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী পদের বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

আবেদনকারীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১০ এপ্রিল ২০২৬ বিকাল পাঁচটা পর্যন্ত। বিভিন্ন পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণ বিস্তার: ফিলিস্তিনিদের উচ্ছেদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেজা’য় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬