বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন শাখায় মোট ৪৫০ জন নাবিক ও এমওডিসি (নৌ) পদে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২০ এপ্রিল ২০২৬।
নৌবাহিনীতে ৯টি ভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় ৩০০ জন, রেগুলেটিং শাখায় ১৫ জন, রাইটার শাখায় ১৮ জন, স্টোর শাখায় ১৮ জন, মেডিকেল শাখায় ১৮ জন, কুক শাখায় ৩৫ জন, স্টুয়ার্ড শাখায় ২০ জন, টোপাস শাখায় ২০ জন এবং এমওডিসি (নৌ) শাখায় ৮ জন নিয়োগ দেওয়া হবে।
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। ডিই/ইউসি, রেগুলেটিং, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) শাখাগুলোর জন্য ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ) পাশ হতে হবে। তবে, ডিই/ইউসি (সিম্যান) এবং মেডিকেল শাখার জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৩.৫০ এবং অন্যান্য পদের জন্য জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব প্রয়োজন। কুক ও স্টুয়ার্ড পদের জন্য জিপিএ–২.৫০ এবং টোপাস পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, সিম্যান শাখার জন্য ন্যূনতম উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার (৫’-৬”) এবং রেগুলেটিং শাখার জন্য ১৭২.৫ সেন্টিমিটার (৫’-৮”) প্রয়োজন। অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) এবং এমওডিসি (নৌ) শাখার জন্য ন্যূনতম উচ্চতা যথাক্রমে ১৬২.৫ সেন্টিমিটার (৫’-৪”) এবং ১৬৭.৫ সেন্টিমিটার (৫’-৬”) হতে হবে। সব শাখার জন্য বুকের মাপ ন্যূনতম ৭৬-৮১ সেন্টিমিটার (৩২-৩২”) এবং সম্প্রসারণ ৫ সেন্টিমিটার (২”) হতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত হবে।
বয়সের ক্ষেত্রে, ১ জুলাই ২০২৬ তারিখে নাবিক পদের জন্য বয়স ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও… (আবেদনের অযোগ্যতার শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে)।
রিপোর্টারের নাম 

























