চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্থায়ী ও অস্থায়ী পদগুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষকতার পদগুলোতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক নিয়োগ দেওয়া হবে। নির্দিষ্ট বিভাগগুলোর মধ্যে মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপক, পুরকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক, এবং গণিত বিভাগ ও ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চে প্রভাষক পদে লোকবল নিয়োগ করা হবে। এছাড়া, ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) পদে ১ জন, ডেপুটি রেজিস্ট্রার (আইন/স্টেট, নিরাপত্তা) পদে ১ জন, উপপরিচালক (অডিট) পদে ১ জন, আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১ জন, সেকশন অফিসার ও আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রকৌশল) পদে ১ জন, হিসাব সহকারী (ইইই বিভাগ) পদে ১টি এবং সহকারী বাবুর্চি পদে ২টি পদ খালি রয়েছে।
বেতন কাঠামো ও বয়সসীমা অনুযায়ী, অধ্যাপক পদের জন্য বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা এবং সর্বোচ্চ বয়সসীমা ৫২ বছর। সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৮ বছর এবং বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক (অডিট) পদের জন্য বয়সসীমা ৪৫ বছর এবং বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা। সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। প্রভাষক পদের জন্য বয়সসীমা ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার পদের জন্য বয়সসীমা ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। হিসাব সহকারী পদের জন্য বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং বয়সসীমা ১৮-৩২ বছর। সহকারী বাবুর্চি পদের জন্য বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা এবং বয়সসীমা ১৮-৩২ বছর।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক, সহকারী প্রোগ্রামার এবং সেকশন অফিসার পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের জন্য আবেদন সাদা কাগজে পূরণ করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
রিপোর্টারের নাম 

























