ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে ‘নোটিশের’ প্রসঙ্গ তুললেন হাসনাত

সংসদে প্রশ্ন করতে গিয়ে কখন আবার ‘নোটিশ’ আসে, এমন সংকোচের কথা জানালেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনের এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ সংসদের নিয়ম অনুযায়ী ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে তার বক্তব্য শেষে তিনি নিজেই এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সংশোধনীর ইচ্ছা ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমার বয়স সাড়ে সাতাশ বছর। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন, আর আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় প্রথাগত যে ভুলগুলো আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।

এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা: ৬ মাসের মধ্যে ডিজিটাল ডেটাবেজ তৈরির নির্দেশ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে ‘নোটিশের’ প্রসঙ্গ তুললেন হাসনাত

আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬