ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগে ড. ইউনূসের জবাবদিহিতা চাইলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের

বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে ঠিক কোন যোগ্যতায় স্বাস্থ্য উপদেষ্টার পদে বসিয়েছিলেন ড. ইউনূস, সেই প্রশ্নও উত্থাপন করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সায়ের এই মন্তব্য করেন। তিনি ড. ইউনূসের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা ইউনূস সাহেবকে রাত-দিন পূজা করেন, তাদের প্রতি পরামর্শ রইল— পূজা-অর্চনার পাশাপাশি তাকে জবাবদিহির আওতায় আনার বিষয়টিও ভাবতে শুরু করুন।’

জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে হামের প্রকোপে ৪১ শিশুর মৃত্যুর ঘটনা নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুতি ছাড়াই এইচপিএনএসপি তথা ওপি–ব্যবস্থা বাতিল করে দেওয়ার কারণে আজ দেশে হামসহ আরও ৮-১০টি রোগের টিকার সংকট সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানান, নূরজাহান বেগম বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কী কী কাজ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। সাংবাদিক সায়ের বলেন, ‘আমরা জানতে আগ্রহী ইউনূস সাহেবের পছন্দে নিয়োগ পাওয়া এই মহিলা আসলে কী করেছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা: ৬ মাসের মধ্যে ডিজিটাল ডেটাবেজ তৈরির নির্দেশ

স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগে ড. ইউনূসের জবাবদিহিতা চাইলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের

আপডেট সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬