ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ডিপিডিসিতে ১২ পদে চাকরির সুযোগ: আবেদন ৭ এপ্রিল পর্যন্ত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের আইসিটি বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ১২ জনকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে ৫ জন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য প্রার্থীকে সিএসই, আইটি, ইসিই, ইটিই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে। এছাড়াও, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

উভয় পদই প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এবং কর্মদক্ষতার ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের মূল বেতন ৫১,০০০/- টাকা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের মূল বেতন ৩৯,০০০/- টাকা। মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ (এক হাজার) টাকা। আবেদনের বয়সসীমা ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর, তবে ডিপিডিসির কর্মীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য। আবেদন করার জন্য স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং স্নাতক/ডিপ্লোমা সার্টিফিকেটের কপি প্রয়োজন হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ০৭ এপ্রিল ২০২৬।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

ডিপিডিসিতে ১২ পদে চাকরির সুযোগ: আবেদন ৭ এপ্রিল পর্যন্ত

আপডেট সময় : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬