ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া। তিনি জানান, জাল টাকার নোট মজুদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সলঙ্গার হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানো হয়। এসময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫ হাজার টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গার ধোপাকান্দি থেকে হাকিম শেখের ভাড়া বাসা থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬