ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাওনা টাকা নিয়ে বিরোধ: হবিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে পাওনা টাকা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া রওশন মিয়ার কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত। জালালের দাবি, রওশনের কাছে তার পাওনা ১৮০ টাকা, কিন্তু রওশন দাবি করেন যে তার দেনা মাত্র ৩০ টাকা। এই মতবিরোধকে কেন্দ্র করে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানিয়েছেন, ‘দোকানের বকেয়া ১৮০ না ৩০ টাকা – এই বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

পাওনা টাকা নিয়ে বিরোধ: হবিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬