গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কাউনিয়ার দুই যুবক আলামিন ও রকি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে তারা কাউনিয়া থেকে ভাঙারির মাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়।
রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা মেরামতের সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে তাদের চাপা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তারা মারা যান।
নিহতরা হলেন—মো. রকি (২৩), পিতা: আলমগীর, গ্রাম: শাহাবাজ এবং মো. আলামিন (২৩), পিতা: শাহাবুদ্দিন, গ্রাম: হরিশ্বর, উপজেলা: কাউনিয়া, জেলা: রংপুর।
আজ সোমবার বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
রিপোর্টারের নাম 

























