ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ ৯ কেজি গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গান পাউডার এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দের নেতৃত্বে একটি বিশেষ দল রবিবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কাথানিপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, র্যাবের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) মূলে গানপাউডার ও সরঞ্জাম জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ ৯ কেজি গান পাউডার উদ্ধার

আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬