ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আর্থিক খাতে সাইবার নিরাপত্তা জোরদারে নতুন নীতিমালা জারি করল কেন্দ্রীয় ব্যাংক

দেশের আর্থিক খাতে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন সাইবার নিরাপত্তা কাঠামো নীতিমালা জারি করেছে। “সাইবারসিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)” শীর্ষক এই নীতিমালা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে দেশের সকল তফসিলি ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরসহ আর্থিক সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

রবিবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নীতিমালায় বলা হয়েছে যে, অনলাইনভিত্তিক সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম, ক্লাউড কম্পিউটিং এবং আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক ব্যবস্থার বিস্তারের সঙ্গে সঙ্গে আর্থিক খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে একদিকে যেমন দ্রুত ও সহজ সেবা নিশ্চিত হচ্ছে, তেমনই অন্যদিকে সাইবার ঝুঁকি ও হুমকিও সমান্তরালভাবে বাড়ছে। সাইবার আক্রমণ, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার সংক্রমণ, র‍্যানসমওয়্যার এবং তথ্য চুরির মতো ঘটনাগুলো আর্থিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি, সুনামহানি এবং সেবা বিঘ্নের ঝুঁকি তৈরি করছে।

এ পরিস্থিতিতে গ্রাহকের তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা বজায় রাখতে একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। নতুন ফ্রেমওয়ার্কে সাইবার নিরাপত্তা গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও উপাত্ত সুরক্ষা, নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তা, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, সাইবার হুমকি পর্যবেক্ষণ ও ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, তৃতীয় পক্ষ ও আউটসোর্সিং ঝুঁকি ব্যবস্থাপনা, নিরীক্ষা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালা বাস্তবায়নের সময় কোনো জটিলতা বা প্রশ্ন দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ডিপার্টমেন্টের ‘আইসিটি অডিট, ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স উইং’-এর সঙ্গে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। এই নতুন ফ্রেমওয়ার্ক বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করেছে, যার মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানগুলোর স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিআইএন থাকলেও রিটার্ন জমা দেননি ৭৮ লাখ মানুষ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআরের

আর্থিক খাতে সাইবার নিরাপত্তা জোরদারে নতুন নীতিমালা জারি করল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬