ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি, প্রত্যেক কর্মদিবসে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে উপস্থিত থাকার ওপর জোর দেওয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

একই সঙ্গে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে কর্মরত ট্যাগ অফিসারদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে। পূর্বের নির্দেশনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ কক্ষের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার কথা বলা হয়েছিল। তবে, এই নির্দেশনাগুলো পালনে কিছু ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় নতুন করে এ পরিপত্র জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা, দরজা বা ব্লাইন্ড খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন সময়ে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের আলো, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়াও, অফিসের করিডোর, সিঁড়ি এবং ওয়াশরুমের মতো স্থানগুলোতে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন – লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ করা এবং সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি এবং সিঁড়ির হাতল ইত্যাদি স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এসব নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা এবং কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, জ্বালানি তেলের বিপণন, পরিবহন ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ট্যাগ অফিসারদের কর্মপরিধিও নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিআইএন থাকলেও রিটার্ন জমা দেননি ৭৮ লাখ মানুষ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআরের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৮:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬