ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জনতা ও শিক্ষার্থীদের হাতে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে জনতা ও একদল শিক্ষার্থী আটক করেছে। রোববার বেলা সাড়ে ৩টার দিকে চিড়িয়াখানার সামনে তাকে ঘিরে ধরে আটকে রাখা হয়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনের সময় তার উসকানিমূলক ভূমিকার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আটকের পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, জনতা ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

জনতা ও শিক্ষার্থীদের হাতে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬