ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে তুমুল বিতর্ক, আলোচনা মুলতবি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান রোববার সংসদের নির্ধারিত কার্যক্রম মুলতবি রেখে বিষয়টি নিয়ে আলোচনার দাবি তোলেন। তবে, আলোচনার সময়কাল নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বিতর্ক হয়।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের পরামর্শ অনুযায়ী জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে নোটিশ উত্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই বিষয়ে আলোচনা মঞ্জুর করা হবে। তবে, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদীয় কার্যপ্রণালী বিধির উল্লেখ করে তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি শেষ হওয়ার পর বিষয়টি উত্থাপনের অনুরোধ করেন।

এ সময় বিরোধী দলীয় নেতা জানান, স্পিকার পূর্বেই এই ধরনের আলোচনার জন্য প্রশ্নোত্তরের পরে সময় দেওয়ার কথা বলেছিলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে কথা বলতে চাইলে বিরোধী দলীয় সদস্যরা আপত্তি জানান। ডেপুটি স্পিকার মন্ত্রীকে বক্তব্য শেষ করার অনুমতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সবাইকে সম্মান জানাতে চান এবং বিরোধী দলীয় নেতার প্রস্তাবটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে তুমুল বিতর্ক, আলোচনা মুলতবি

আপডেট সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬