ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ: আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রবিবার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতেই অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, যে ২৪টি অধ্যাদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোর বিষয়ে আজ রাতে অনুষ্ঠিতব্য কমিটিতে বিস্তারিত আলোচনা করা হবে।

উল্লেখ্য, প্রায় ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার বিকেল ৩টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ: আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬