ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ওয়েস্টমিনস্টার আদলে জাতি গঠনে ডেপুটি স্পিকারের প্রত্যাশা, সংসদকে ‘বিরল’ আখ্যা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওয়েস্টমিনস্টার স্টাইলের (যুক্তরাজ্যভিত্তিক) গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বর্তমান জাতীয় সংসদকে গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা একটি ‘বিরল’ সংসদ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়ে তিনি মহান রবের শুকরিয়া জানান এবং প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে উল্লেখ করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য তাঁর অবদানের প্রশংসা করেন।

ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছে। তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানান।

তিনি সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা এবং সুযোগের সমতা রক্ষায় তিনি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এই লক্ষ্যে তিনি ইতোমধ্যে দলের পদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে সেখানকার সংসদীয় রীতিনীতি দেখার সুযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনে সফলতা অর্জন করব বলে আমি বিশ্বাস করি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল: ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪, বিষাদে স্বজনহারা পরিবার

ওয়েস্টমিনস্টার আদলে জাতি গঠনে ডেপুটি স্পিকারের প্রত্যাশা, সংসদকে ‘বিরল’ আখ্যা

আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬