ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

৮ বছর ধরে হামের টিকা না দেওয়ায় প্রকোপ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, গত আট বছর ধরে দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি, যার ফলে এই অতি সংক্রামক রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি আরও জানান, নতুন করে হামের টিকা সংগ্রহের জন্য বর্তমান সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই তথ্য দেন। তিনি বলেন, ‘মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। আট বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর কোনো সরকার ভ্যাকসিন দেয় নাই।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে এবং পারচেজ কমিটিও অনুমোদন দিয়েছে। দ্রুততম সময়ে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। যদিও একসময় টিকাদান কর্মসূচির কারণে হামের প্রকোপ কমে এসেছিল, তবে এ বছর তা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হওয়ার পর ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। এরপর রাজধানীর বস্তি এলাকাগুলোতেও হামের রোগী বাড়তে থাকে।

মন্ত্রী আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জায়গা না পেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি ভেন্টিলেটর অনুদান পেয়েছে। এর মধ্যে চারটি ভেন্টিলেটর আজ (সোমবার) সকালে সচিবসহ প্রতিনিধিদল রাজশাহীতে নিয়ে যাবেন। এছাড়াও, ওষুধ প্রস্তুতকারকরা কিছুদিনের মধ্যেই আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরকারকে সরবরাহ করবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল: ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪, বিষাদে স্বজনহারা পরিবার

৮ বছর ধরে হামের টিকা না দেওয়ায় প্রকোপ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬