ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহায়তা: সামাজিক নিরাপত্তা ও সুশাসনে যৌথ উদ্যোগ

বাংলাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে জানিয়েছেন, তারা সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

রোববার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল এই প্রত্যাশা ব্যক্ত করে। বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

মন্ত্রী আরও জানান, আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা প্রতিটি পরিবারের নারী প্রধানের জন্য নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে কাজ করবে। বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদার করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল: ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪, বিষাদে স্বজনহারা পরিবার

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহায়তা: সামাজিক নিরাপত্তা ও সুশাসনে যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৫:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬