ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গোমস্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন: যুবসমাজ রক্ষায় নাগরিক সমাজের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় তেলিপাড়া বাজারে এই কর্মসূচির আয়োজন করে বাঙ্গাবাড়ি মাদক নির্মূল কমিটি। এই উদ্যোগের মাধ্যমে এলাকার সচেতন নাগরিক সমাজ যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সোচ্চার হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত সীমান্তবর্তী হওয়ায় এই অঞ্চলে মাদক চোরাচালান সহজ হয়ে পড়েছে, যা যুবসমাজকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। তারা অবিলম্বে এই মাদক প্রবেশ বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গণি, বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মাদকবিরোধী দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

গোমস্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন: যুবসমাজ রক্ষায় নাগরিক সমাজের আহ্বান

আপডেট সময় : ১০:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬