ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শহীদ ওসমান হাদির ১০০তম দিনে বিচার দাবিতে মানববন্ধন

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার ১০০ দিন পূর্তি উপলক্ষে দ্রুত বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইনসাফ মঞ্চ। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ১০০ দিন পার হলেও বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা অবিলম্বে তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, “বিচারহীনতার ১০০তম দিন পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পাদনের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।” তিনি আরও বলেন, “কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারা অর্থদাতা এবং মূল হোতা—সবকিছু এখনো ধোঁয়াশায় রয়েছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং শহীদ হাদির জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

শহীদ ওসমান হাদির ১০০তম দিনে বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬