ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে তাহেরীর মাহফিল, স্থানীয়দের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিপুল সংখ্যক মানুষ তাহেরীকে নিয়ে মাহফিলস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় থানা-পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল মাহফিলটি বন্ধ করার জন্য তৎপরতা চালিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে মাহফিল স্থানে ১৪৪ ধারা জারি করা হলেও আয়োজক এবং স্থানীয় জনগণ তা উপেক্ষা করে মাহফিলটি সম্পন্ন করেন। স্থানীয়দের অভিযোগ, এটি একটি ধর্মীয় সমাবেশ ছিল এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তাদের মতে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া পোস্টার তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল এবং প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ১৪৪ ধারা জারি করেছিল।

মাহফিলের পক্ষে অবস্থান নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং কারো মতের সঙ্গে দ্বিমত থাকলেও অন্যায়ভাবে কোনো মাহফিল বন্ধ করে দেওয়া উচিত নয়। তবে, এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

হবিগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে তাহেরীর মাহফিল, স্থানীয়দের অভিযোগ

আপডেট সময় : ০৯:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬