ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ আত্মপ্রকাশ: স্বৈরাচারবিরোধী লড়াইয়ের প্রত্যয়

ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদীর শাহাদাতের ১০০তম দিনে একটি নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির উদ্বোধন করেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত শহীদ শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় ছিলেন। তাঁর জন্মভূমি নলছিটিতে এই নতুন সংগঠনটি বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির লড়াই চালিয়ে যাওয়া এবং ওসমান হাদীর হত্যার বিচারের দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুমা হাদীর স্বামী আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। তৌহিদ আলম মান্না, সুলতান তালুকদার, সুজন খান, শাহাদাৎ ফকির প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

মাসুমা হাদি তাঁর মূল প্রবন্ধে বলেন, ওসমান হাদীর আদর্শ ও আজাদির কণ্ঠস্বর সারা দেশে ছড়িয়ে দিতে এই মঞ্চ কাজ করবে। তিনি বিচারহীনতার সমালোচনা করে খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ আত্মপ্রকাশ: স্বৈরাচারবিরোধী লড়াইয়ের প্রত্যয়

আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬