ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করার দাবি করেছিলেন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন যে, ইতিহাসে এত দ্রুত ও কার্যকরভাবে কোনো দেশের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, গত এক মাসব্যাপী সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এদের অধিকাংশই চিকিৎসা নিয়ে আবার নিজেদের দায়িত্বে ফিরেছেন, তবে প্রায় ৩০ জন এখনও কর্মক্ষম নন এবং ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























