ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

লালবাগে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ পাঁচ চোর গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), মো. আল-আমিন (২৩), মো. কাশেম আহাম্মেদ (২৮) এবং মো. নাহিদ (৩৩)। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ মার্চ) লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে রোজিনা আক্তার নামে একজন গৃহকর্মী ছুটা বুয়া হিসেবে বাদীর বাসায় প্রবেশ করেন। কাজ অসমাপ্ত রেখে তিনি একই ভবনের অন্য ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। পরে বাসায় আর ফিরে না আসায় এবং ভবনের অন্যান্য ফ্ল্যাটে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় সন্দেহ হয়।

পরে বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা দেখতে পান যে, পাশে রাখা লাগেজটির চেইন খোলা। লাগেজটি খুলতেই দেখা যায়, সেখানে রাখা স্বর্ণালংকারের বক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল এবং একটি লকেট। মোট নয় ভরি আট আনা ওজনের এই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় লালবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত কাশেম আহাম্মেদের কাছ থেকে লকেটসহ একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল এবং নাহিদের কাছ থেকে একটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, একটি আংটি, দুটি চুড়ি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়। চুরি হওয়া মোট নয় ভরি আট আনা স্বর্ণালংকারের অধিকাংশই উদ্ধার হলেও বাকিগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

লালবাগে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ পাঁচ চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬