দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় সরকার অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে। এই লক্ষ্যে, যারা জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি রোধে যারা তথ্য দিয়ে সরকারকে সহায়তা করবেন, তাদের জন্য শীঘ্রই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রেক্ষাপটে, মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ও মূল্যবান পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























